good book
"আইনজীবী মিজানুর রহমান একজন তরুণ ও লব্ধপ্রতিষ্ঠ আইনজ্ঞ। তাঁর প্রথম বই ‘সাফল্যের উড়ান’ পড়ে আমি মুগ্ধ হয়েছিলাম। এবার তাঁর দ্বিতীয় সৃষ্টি—‘লোনের জালে ফেঁসে’। এই বইটিতে তিনি কেবল কিছু আইনি অক্ষরের সমাহার ঘটাননি, বরং ঋণের জালে জর্জরিত লক্ষ লক্ষ অসহায় ও দিশেহারা মানুষের আইনি মুক্তির আলো দেখিয়েছেন। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, বর্তমান সময়ের চরম সামাজিক ও অর্থনৈতিক সংকটে এই বইটি প্রতিটি সাধারণ মানুষের ঘরে এক পরম আশার প্রদীপ হয়ে জ্বলবে।”
Dr. Partha Chattopadhyay
Senior Journalist & Humanist Writer
"আমাদের দেশের বর্তমান অর্থনৈতিক সংকটের সুযোগ নিয়ে চারিদিকে ঋণ দেওয়ার নানা চটকদার প্রলোভন ছড়ানো হচ্ছে। কেউ সেই ফাঁদে প্রলুব্ধ হয়ে, আবার কেউ হয়তো চরম অভাব বা আকস্মিক প্রয়োজনে ঋণ নিতে বাধ্য হন। কিন্তু ঋণ নেওয়ার পেছনের আইন-কানুন, কিস্তি পরিশোধের কঠোর শর্তাবলি, কিংবা শোধ করতে না পারলে আইনি পরিণাম কী হতে পারে—তা সাধারণ মানুষের অজানা থেকে যায়। যদি এই জটিল সত্যগুলো আগে থেকে জানা থাকত, তবে হয়তো বহু পরিবারকে আজ দেউলিয়া বা ধ্বংস হতে হতো না। মানুষ বিপদে পড়ে কোথায় যাবে? সমাধানের সঠিক আইনি পথটাই বা কী? সাধারণ মানুষকে এই অন্ধকারের হাত থেকে রক্ষা করতে আমার স্নেহের আইনজীবী বন্ধু মিজানুর রহমান পরম মমতায় ও অত্যন্ত সরল-সাবলীল ভাষায় বইটি রচনা করেছে। ঋণের ফাঁদে পা দেওয়ার আগেই মানুষের কী করণীয়, আর ফাঁদে পড়ে গেলেও কীভাবে আইনের সঠিক আশ্রয় নিয়ে মাথা উঁচু করে বাঁচা সম্ভব—তার এক নির্ভরযোগ্য দিশারী এই বই। এটি কেবল কোনো বই নয়, বিপদে পড়া প্রতিটি মানুষের বেঁচে থাকার এক শক্ত আইনি হাতিয়ার। সাধারণ মানুষের ঘরে ঘরে এই বই পৌঁছানো এবং সচেতনতা তৈরি হওয়া আজ সময়ের দাবি। আমি বিশ্বাস করি, মিজানুরের এই সাহসী প্রয়াস অসংখ্য মানুষকে এক চরম অর্থনৈতিক ও মানসিক বিপর্যয়ের হাত থেকে রক্ষা করবে।"
Bikash Ranjan Bhattacharya
Senior Advocate, Calcutta High Court
প্রযুক্তিশীল ভারতীয় অর্থনীতি গত তিন দশকে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জন করেছে। পাশাপাশি ব্যাঙ্ক, ক্রেডিট কার্ড, ডিজিটাল ব্যাঙ্কিং; সহজলভ্য ঋণের সুযোগ এমন এক সংস্কৃতির জন্ম দিচ্ছে যেখানে সামাজিক মর্যাদা প্রদর্শনের প্রবৃত্তি তীব্র হারে বেড়েছে — সোশ্যাল মিডিয়ায় প্রদর্শিত জীবনধারা, ব্র্যান্ড-নির্ভর ভোগবিলাসিতা, ব্যয়বহুল অনুষ্ঠান, ভ্রমণ, সামাজিক প্রতিযোগিতার প্রবণতা মানুষকে তাদের আয়ের অপেক্ষা উচ্চতর জীবনযাপনে উৎসাহিত করছে। বিখ্যাত অর্থনীতিবিদ Thorstein Veblen-এর বলা কথাটা আজ খুব মনে পড়ে “Conspicuous Consumption” বা ‘সুস্পষ্ট ভোগ’। যখন আয়ের বৃদ্ধি ঋণের বৃদ্ধির সাথে তালমিল রাখতে পারে না তখন ঋণ 'দায়ে' পরিণত হয়। একটা ঋণ পরিশোধের জন্য আরও একটা নতুন ঋণ নিয়ে সাধারণ মানুষ ফেঁসে যায় ঋণচক্রে। বিশিষ্ট আইনজীবী মিজানুর রহমান তাঁর ‘লোনের জালে ফেঁসে’ বইটিতে এই বিষয়টাই বিশদভাবে উল্লেখ করছেন। তিনি বলছেন ঋণচুক্তির আইনি বাধ্যবাধকতা সম্পর্কে । যেমন ঋণগ্রহীতা জানেন কিস্তি সম্পর্কে কিন্তু ডিফল্টের পরিনতি সম্পর্কে অবগত নন। এই তথ্যগত অসমতাই বহু মানুষের পরিবারকে নিঃস্ব করে তুলছে; এবং একটি অর্থনৈতিক সিদ্ধান্ত জীবনব্যাপী সংকট রূপে মানুষের জীবনকে জালের মত জড়িয়ে ফেলছে। অর্থনৈতিক অজ্ঞতা মানুষকে ঋণগ্রস্ত করে আর আইনি-অজ্ঞতা তাকে ঋণের জালে বন্দি করে। লোন পরিশোধে ব্যর্থ মানে জীবন শেষ নয়—এই সত্যটি উপলব্ধি করে ঋণগ্রহীতা আইনি উপায়ে লোন পরিশোধের এবং সেটেলমেন্ট এর দিক নির্দেশনা পাবেন এই বইটিতে। আইনজীবী মিজানুর রহমান সেইসব মানুষদের পাশে দাঁড়াতে তাদের হাতে ঢাল স্বরূপ তুলে দিয়েছেন এই বইটি। অমানবিক ঋণচক্র থেকে মুক্তির উপাদেষ্টা, ঋণগ্রস্তদের মুক্তির জন্য সঠিক পথ প্রদর্শক হিসাবে বিশ্বস্ত এবং অপরিহার্য বইটি বর্তমান সমাজব্যবস্থাকে নতুন দিশায় নিয়ে যাবে।
Dr. Moumita Mondal
Researcher & Career Adviser
বই পড়ার অভ্যাসই মানুষকে প্রকৃত মানুষ করে তোলে। এই প্রকাশনীর বইগুলো সেই পথে সহায়ক।
মানসম্পন্ন ছাপা, নির্ভুল সম্পাদনা আর সাশ্রয়ী দাম — তিনটিই একসাথে পাওয়া যায়।
নতুন লেখকদের বই প্রকাশে তাদের আগ্রহ সত্যিই প্রশংসনীয়।
লেখক পরিচিতি:
লেখক কলকাতা হাইকোর্টের একজন তরুণ আইনজীবী। জন্মের পর তাঁর ছেলেবেলাটা কেটেছে উত্তর ২৪ পরগনার বসিরহাটের সীমান্তবর্তী একটি প্রত্যন্ত গ্রাম ভাদুড়িয়ায়। স্কুলে পড়ার সময় থেকেই লেখালেখি ও সাংবাদিকতায় হাতে খড়ি। প্রবন্ধ, গল্প, কবিতা ও উপন্যাসের পাশাপাশি অন্তর্তদন্ত মূলক লেখনিতে তাঁর রয়েছে অবাধ বিচরণ। ২০১৬ সালে তাঁরই সম্পাদনায় শুরু হয় অনলাইন নিউজ পোর্টাল টাইমস্ বাংলা। রাজ্যের প্রথম সারির দৈনিক পত্রিকা পুবের কলম পত্রিকায় সাংবাদিকতার কাজও করেছেন তিনি। কাজ করেছেন পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্তনিগমের মতো সংস্থাতেও।
কর্মজীবনে লেখক একজন ব্যস্ত আইনজীবী। একইসাথে লেখালেখি ও সাংবাদিকতায় আগ্রহ থাকলেও আদতে তিনি কিন্তু একজন ইঞ্জিনিয়ার। টেকনো ইন্ডিয়ার মত অভিজাত কলেজ থেকে ইঞ্জিনিয়ারিং এ বি.টেক ডিগ্রী অর্জন করার পর হরিয়ানার একটি বেসরকারী সংস্থায় যোগদান করেন। কিন্তু কিছুদিনের মধ্যেই উপলব্ধি করলেন, ইন্ডাস্ট্রির এই যান্ত্রিক জীবন আসলে তাঁর জন্য নয়। যেমন ভাবা তেমন কাজ। চাকরি থেকে ইস্তফা দিয়ে যথারিতি ফিরে এলেন শহর কলকাতায়। শুরু করলেন আর এক নতুন জীবন। হ্যাঁ, নিজের ভালোলাগার জীবন !
| Author | অ্যাডভোকেট মিজানুর রহমান |
|---|---|
| Publisher | Arish Publications |
| Editor | Adv Mizanur Rahaman |
| ISBN | 978-984-97001-2-8 |
| Edition | 3rd |
| Printing | 2nd |
| Publication Year | 2026 |
| Language | Bengali |
| Binding | Paperback |
| Subject | Law |
| Class | General / Other |
| Series | Guide Book |
| Country | India |
| Code | AR-012 |
good book
“বইটি পড়ে আমার খুব ভালো লেগেছে। বইটি পড়ার অভিজ্ঞতা বেশ ভালো ছিল। এর সহজ-সরল ভাষা এবং প্রাঞ্জল উপস্থাপন শৈলী আমাকে শুরু থেকেই গভীরভাবে আকর্ষণ করেছে। লেখক যেভাবে প্রতিটি ভাবনা ও ঘটনাকে ফুটিয়ে তুলেছেন, তা সত্যিই প্রশংসনীয়। বইটি পড়ার পর মনে হচ্ছে, এটি আমার চিন্তা ও মানসিকতায় বেশ কিছু ইতিবাচক পরিবর্তন এনে দিয়েছে।”
“বইটি আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে। পড়ে বেশ ভালো অনুভূতি হয়েছে। প্রতিটি অধ্যায়ের সহজ-সরল ভাষা এবং প্রাঞ্জল বিষয়বস্তু আমাকে শুরু থেকেই মন্ত্রমুগ্ধ করে রেখেছিল। লেখক যেভাবে গভীর চিন্তাগুলোকে সাবলীলভাবে উপস্থাপন করেছেন, তা সত্যিই প্রশংসনীয়। বইটি পড়া শেষ করার পর মনে যে গভীর প্রভাব ও তৃপ্তি রেখে গেছে, তা দীর্ঘদিন আমার হৃদয়ে স্থায়ী হয়ে থাকবে।”
“বইটি পড়ে খুবই ভালো লেগেছে। সামগ্রিকভাবে আমার অভিজ্ঞতা বেশ ইতিবাচক। প্রতিটি অধ্যায়ের সাবলীল ভাষা ও প্রাঞ্জল উপস্থাপন শৈলী আমাকে শুরু থেকেই গভীরভাবে আকর্ষণ করেছে। লেখক যেভাবে জটিল বিষয়গুলোকে সহজে ফুটিয়ে তুলেছেন, তা সত্যিই প্রশংসনীয় ও মনের মধ্যে এক গভীর তৃপ্তি এনে দেয়।”
“বইটি সম্পর্কে শুনেই আমি আপ্লুত হয়েছি। এর বিষয়বস্তু এবং পেছনের ভাবনাগুলো আমার মনে গভীর দাগ কেটেছে। বইটি পড়ার পর এই অনুভূতি আরও বহুগুণ বেড়ে গেছে, যা সত্যিই ভাষায় প্রকাশ করার মতো নয়। মনে হচ্ছে, এটি আমার জীবনের অন্যতম সেরা ও অর্থবহ একটি পড়ার অভিজ্ঞতা হয়ে রইল।”
“বইটি সম্পূর্ণ পড়ার সুযোগ এখনও হয়নি। তবে যতটুকু পড়েছি, ভালো লেগেছে। বিশেষ করে ‘সাফল্যের উড়ান’ বইটি পড়ে গর্ব অনুভব করেছি। লেখক যেভাবে জীবনের সঠিক দিকনির্দেশনা ও ইতিবাচক চিন্তাভাবনাকে ফুটিয়ে তুলেছেন, তা সত্যিই অনুপ্রাণিত করে। লেখাগুলোর সহজ প্রকাশ ও গভীর বার্তা প্রতিটি পাঠকের মন স্পর্শ করতে বাধ্য। আশা করছি, বাকি অংশটুকু পড়ার অভিজ্ঞতা আরও দারুণ ও স্মরণীয় হবে।”
“খুব বেশি পড়ার সুযোগ হয়নি। তবে যতটুকু পড়েছি, তা আমার ভীষণ ভালো লেগেছে। লেখার সহজ-সরল উপস্থাপনা ও প্রাঞ্জল ভাষা শুরুতেই আমার নজর কেড়েছে। একজন মার্কেটিং পেশাজীবী হিসেবে বলতে পারি, বইটির বার্তা ও ইতিবাচক দৃষ্টিভঙ্গি অত্যন্ত আকর্ষণীয়। আশা করছি, সম্পূর্ণ বইটি পড়া শেষ হলে এটি থেকে আরও অনেক গভীর ও শিক্ষণীয় অভিজ্ঞতা অর্জন করতে পারব।”
“বইটির কিছু অংশ পড়ার সুযোগ হয়েছে। অল্প পড়েই ভালো লেগেছে। লেখার সহজ ভাষা ও সুন্দর উপস্থাপন শুরুতেই আমাকে বেশ আকৃষ্ট করেছে। একজন এল.আই.সি. এজেন্ট হিসেবে মানুষের জীবন ও মানসিকতাকে কাছে থেকে দেখার অভিজ্ঞতা থেকে বলতে পারি, বইটির ইতিবাচক বার্তা সত্যিই প্রশংসনীয়। আশা করছি, সম্পূর্ণ বইটি পড়ার সুযোগ হলে এর থেকে আরও অনেক অনুপ্রেরণা পাব।”
“দুটি বই পড়েছি। বিশেষ করে ‘লোনের জালে ফেঁসে’ বইটি আমার খুব ভালো লেগেছে। একজন সাধারণ নাগরিক হিসেবে আমাদের কাছে এ ধরনের বই অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যারা ছোটখাটো ব্যবসা করি বা দিনআনের মধ্য দিয়ে চলি, লোন ও আর্থিক বিষয়গুলো তাদের সহজ ভাষায় বুঝতে পারাটা খুবই দরকারি। বইটি সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি সঠিক পথ দেখাতে বড় ভূমিকা রাখবে।”
“‘সাফল্যের উড়ান’ বইটির মোটিভেশনাল লেখাগুলো আমার কাছে অনবদ্য লেগেছে। প্রতিটি লেখার মধ্য দিয়ে ইতিবাচক চিন্তাভাবনা ও জীবনে এগিয়ে যাওয়ার যে শক্তিশালী বার্তা দেওয়া হয়েছে, তা সত্যিই অনুপ্রাণিত করে। সহজ-সরল ভাষায় লেখা এই বাস্তবমুখী পরামর্শগুলো পাঠকদের মনে নতুন উদ্দীপনা ও আত্মবিশ্বাস জাগিয়ে তুলতে দারুণ সাহায্য করবে।”
4 Govt. Place North, Delta House, 3rd Floor, Room No: 3R(A), Kolkata - 700001
4 Govt. Place North, Delta House, 3rd Floor, Room No: 3R(A), Kolkata - 700001